TRENDING:

Bad Mouth Odour: মুখ খুললেই 'পচা গন্ধ' ? শুধু দাঁত মাজলেই হবে না, জেনে নিন, কোন কোন শারীরিক সমস্যার কারণে মুখে দুর্গন্ধ হয়

Last Updated:
ঘন ঘন দাঁত মেজে কোনও লাভ হবে না, যত ক্ষণ না আপনি শিকড় থেকে সমস্যার উপশম করছেন। মুখের দুর্গন্ধ অনেক সময় কঠিন অসুখের ইঙ্গিত
advertisement
1/10
মুখ খুললেই 'পচা গন্ধ'? শুধু দাঁত মাজলেই হবে না,কোন কোন শারীরিক সমস্যার কারণে দুর্গন্ধ হয়?
মুখ খুললেই পচা গন্ধ? আশপাশের মানুষ পর্যন্ত নাক চেপে ধরছে? এই সমস্যায় ভোগেন অনেকেই। মুখে দুর্গন্ধ হওয়া খুব অস্বস্তিকর, অসহায় একটি পরিস্থিতি। অনেকেই ভাবেন, শুধু সঠিকভাবে মুখ পরিষ্কার না করলেই মুখে দুর্গন্ধ হয়। এটি অবশ্যই অন্যতম একটি বড় কারণ, কিন্তু একমাত্র কারণ নয়।
advertisement
2/10
মুখে দুর্গন্ধ হওয়ার আসল কারণ লুকিয়ে শরীরের অন্দরে। কাজেই ঘন ঘন দাঁত মেজে কোনও লাভ হবে না, যত ক্ষণ না আপনি শিকড় থেকে সমস্যার উপশম করছেন। মুখের দুর্গন্ধ অনেক সময় কঠিন অসুখের ইঙ্গিত! কোন কোন শারীরিক সমস্যার কারণে মুখে দুর্গন্ধ হয়?
advertisement
3/10
দাঁতের সমস্যা ও মুখের মধ্যে ব্যাক্টেরিয়া জমার ফলে মুখে দুর্গন্ধ হয়। নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়ার সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলে 'হ্যালিটোসিস'। কম জল খাওয়া, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা বৃদ্ধি পায়। জেনে নিন, মুখে দুর্গন্ধ কোন কোন রোগের লক্ষণ হতে পারে?
advertisement
4/10
মুখের ভিতর যদি পর্যাপ্ত পরিমাণে থুতু বা স্যালাইভা তৈরি না হয়, তখন সেই পরিস্থিতিকে বলে ড্রাই মাউথ। এই পরিস্থিতিতে শরীর নিজে থেকে মুখের ভিতর পরিষ্কার করতে পারে না। খাবারের কণা মুখের ভিতর রয়ে যায়, তার থেকেই মুখে দুর্গন্ধ হয়। নানা কারণে মুখের ভিতর শুষ্ক হয়ে যেতে পারে,যেমন ডিডাইড্রেশন, তামাক সেবন, কফি বা অ্যালকোহল খাওয়া, শুকনো ও মশলাদার খাবার খাওয়া।
advertisement
5/10
টনসিল স্টোনের কারণে মুখে দুর্গন্ধ হয়। অনেক সময় টনসিলের উপর খাবার জমা হয়ে জমে যায়, যার ফলে টনসিল স্টোন তৈরি হয়। এর ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়।
advertisement
6/10
সাইনাসে সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হয়। সাইনাস থেকেই মূলত মিউকাস তৈরি হয়। সাইনাসে সংক্রমণ হলে নাক কিংবা মুখ দিয়ে গাঢ় হলুদ বা সবুজ রঙের মিউকাস বেরিয়ে আসে, যার ফলকে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়।
advertisement
7/10
শরীরে ভিটামিন সি-র ঘাটতি হলে মাড়ি থেকে রক্ত পড়ে, মুকে ধরনের ক্ষত দেখা যায়। এই ক্ষত থেকে মুখে সংক্রমণ ঘটতে পারে। মুখে জীবাণু সংক্রমণ, নানা ধরণের ক্ষত হয়, যার থেকে মুখে দুর্গন্ধ হয়।
advertisement
8/10
শরীরে ভিটামিন ডি-র ঘাটতি হলে মুখে দুর্গন্ধ হতে পারে। এই ভিটামিন দাঁত ভাল রাখে, ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। দেহে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে দাঁরের বিভিন্ন সমস্যা দেখা দেয়, ফলে মুখে দুর্গন্ধ হয়।
advertisement
9/10
ডায়াবিটিস থাকলেও মুখে দুর্গন্ধের সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রেই ডায়াবিটিস বেড়ে গেলে দাঁতের মাড়িও আলগা হয়ে যায়, ফলে দাঁতের সমস্যা দেখা দেয়, সেকান থেকে মুখে দুর্গন্ধের সমস্যা হতে পারে।
advertisement
10/10
ক্রমাগত গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যায় ভুগলে মুখে দুর্গন্ধ হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bad Mouth Odour: মুখ খুললেই 'পচা গন্ধ' ? শুধু দাঁত মাজলেই হবে না, জেনে নিন, কোন কোন শারীরিক সমস্যার কারণে মুখে দুর্গন্ধ হয়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল