Herbal Colour: মাখব গায়ে শালের রেণু...কৃত্রিম রাসায়নিক রং ছাড়া এই গ্রামে ধামসা-মাদলের তালে দোল খেলা হয় জঙ্গল থেকে কুড়িয়ে আনা প্রাকৃতিক উপাদানে
- Reported by:Sayani Sarkar
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rural Dolyatra: দেশজুড়ে যখন আবির আর কৃত্রিম রঙের জোয়ার,তখন আসানসোলের এক প্রত্যন্ত আদিবাসী গ্রাম দেখাল সম্পূর্ণ ভিন্ন ছবি।সম্পূর্ণ এক অন্যরকম দোল উৎসব।
advertisement
1/6

দেশজুড়ে যখন আবির আর কৃত্রিম রঙের জোয়ার,তখন আসানসোলের এক প্রত্যন্ত আদিবাসী গ্রাম দেখাল সম্পূর্ণ ভিন্ন ছবি।সম্পূর্ণ এক অন্যরকম দোল উৎসব দেখা গেল আসানসোলের হাড়মাড়ডি রাঙাপাড়া আদিবাসী গ্রামে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
এখানে কোনো আবির বা রং দিয়ে দোল খেলা হয় না।এই গ্রামে প্রাকৃতিক উপায়ে জল এবং ফুলের রেনু দিয়ে হয় দোল খেলা।এই গ্রামে দোল উৎসবের সমান্তরালে পালিত হয় আদিবাসীদের ঐতিহ্যবাহী 'বাহা উৎসব'।
advertisement
3/6
এখানে বসন্ত আসে না কোন কেমিক্যাল রং, বরং উৎসব পালন করা হয় গভীর জঙ্গল থেকে পুরুষদের কুড়িয়ে আনা শালফুলের রেণুতে।সেই রেণু দিয়ে প্রথমে চলে ভক্তিভরে ইষ্টদেবতার পুজো।সেই পবিত্র রেণু যখন জলে ভিজিয়ে রাখা হয়। উৎসবের শেষ দিনে ধামসা মাদলের তালে তালে নাচ গানে সেই জল দিয়ে পালন করা হয় বাহা উৎসব।এই ভাবে আনন্দ নাচে গানে বাহা উৎসব পালিত হয় প্রত্যেক বছর।
advertisement
4/6
রঙের উৎসব এখানে বাহা উৎসবে মিলেমিশে একাকার। ধামসা আর মাদলের সেই চিরচেনা গুরুগুরু শব্দে যখন আদিবাসী নৃত্য শুরু হয়, তখন মনে হয় যেন মাটি নিজেই কথা বলছে। নাচ, গান আর সারাদিন ধরে চলে প্রীতিভোজ।
advertisement
5/6
গ্রামের বাসিন্দা মতিলাল সরেন বলেন, রং হচ্ছে কেমিক্যালবা কৃত্রিম আর আমরা যেটা করি দোলের আগের দিন অর্থাৎ মঙ্গলবার তাঁদের পুরোহিত বাড়ি বাড়ি ফুল দিয়ে গিয়েছে সেই ফুলটি পরের দিন বাসি হয়ে তাকে বাহা বাস্কি বলী আমরা সেই বাহা বাস্কি জল দিয়ে আমরা জল খেলা,আদিবাসী নিত্য গান, সঙ্গে খাওয়া দাওয়া সারাদিন অনুষ্ঠান আনন্দের সঙ্গে চলে।
advertisement
6/6
আধুনিকতার এই যুগে যখন আমরা আনন্দ খুশি নানান কৃত্রিম জিনিসে, তখন হাড়মাড়ডি রাঙাপাড়া আমাদের মনে করিয়ে দেয়,প্রকৃত আনন্দ আসলে গাছের ফুলে, মাটির টানে আর শেকড়ের ঐতিহ্যে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Herbal Colour: মাখব গায়ে শালের রেণু...কৃত্রিম রাসায়নিক রং ছাড়া এই গ্রামে ধামসা-মাদলের তালে দোল খেলা হয় জঙ্গল থেকে কুড়িয়ে আনা প্রাকৃতিক উপাদানে