TRENDING:

Ageing: মুখে বলিরেখা, বয়সের ছাপ? ত্বকে যৌবন ধরে রাখতে ভরসা এই ৮ পানীয়

Last Updated:
Ageing: দ্রুত ত্বকে পড়ছে বয়সের ছাপ? এখনই সাবধান হোন এবং এই পানীয়গুলির উপর ভরসা রাখুন।
advertisement
1/9
মুখে বলিরেখা, বয়সের ছাপ? ত্বকে যৌবন ধরে রাখতে ভরসা এই ৮ পানীয়
বয়স একটা সংখ্যা মাত্র। সময়ের সঙ্গে সমান্তরাল ভাবে যে অভিজ্ঞতা তৈরি হয় তাকেও বয়স বলা যায়। বাকি কোন বয়সে কী করা উচিত বা উচিত তা সবটাই মানুষের তৈরি, সমাজের তৈরি। তাই পৃথিবীতে বাস করার সময় বেড়ে চললেও, বয়সের ছাপ মনে ফেলা চলবে না। এ তো গেল মন। কিন্তু আরও একটা সমস্যা রয়েছে। ‌টানটান উজ্জ্বল মুখ আয়নায় দেখতে কে না পছন্দ করে! তাই শরীরেও বয়সের ছাপ পড়তে দেওয়া যাবে না।
advertisement
2/9
রোজ সকালে একগ্লাস লেবু মধুর জল খেলে মেদ এড়ানো যায়। আবার এই পানীয় শরীরের অতিরিক্ত টক্সিন বের করতেও সক্ষম।
advertisement
3/9
ত্বক ভাল রাখতে অনেকেই মুখে দই মাখেন। পেট ঠান্ডা রাখতে এবং ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে এক গ্লাস করে ঘোল খান। এতে ত্বকের কোমলতাও বজায় থাকে।
advertisement
4/9
বিটে প্রাকৃতিক নাইট্রে‌ট থাকে যা রক্ত সঞ্চালনে সাহায্য করে। তাই নিয়ম করে বিটের রস খান। শরীর সুস্থ থাকবে এতে।
advertisement
5/9
গাজর চোখের ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু তা ছাড়াও গাজরের রস নিয়মিত খেলে ত্বক ভাল থাকে।
advertisement
6/9
রোজ অন্তত এক কাপ গ্রিন টি খান। শরীরের অতিরিক্ত টক্সিন বের করে গ্রিন টি। এছাড়াও স্ট্রেসমুক্ত রাখে। ফলে ত্বকও সতেজ থাকে।
advertisement
7/9
সকাল বেলা ঘুম থেকে উঠে এক কাপ কফি খেলেই শরীর তরতাজা লাগে। কিন্তু ত্বকের জন্যও কফি ভাল। ত্বকের ক্যানসার ও অন্যান্য রোগ এড়ানো যায়। তবে বেশি মাত্রায় ক্যাফিন গ্রহণ করবেন না। এতে হীতে বিপরীত হয়।
advertisement
8/9
নিয়ম করে সয়া মিল্ক খেতে পারেন। এতে ত্বকে বলিরেখা পড়বে না। এছাড়া ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকবে।
advertisement
9/9
দুধ খান। দুধে প্রোটিন ও ক্যালশিয়াম থাকায় ত্বক ভাল থাকে। তবে ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে না খাওয়াই ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ageing: মুখে বলিরেখা, বয়সের ছাপ? ত্বকে যৌবন ধরে রাখতে ভরসা এই ৮ পানীয়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল