TRENDING:

বাড়ছে তাপমাত্রা, শরীর হাইড্রেটেড রাখতে খাওয়া যেতে পারে এগুলি

Last Updated:
বেশ কিছু সমীক্ষা বলছে, জলের অভাবে মস্তিস্কও কর্মক্ষমতা হারায়। যা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে।
advertisement
1/6
বাড়ছে তাপমাত্রা, শরীর হাইড্রেটেড রাখতে খাওয়া যেতে পারে এগুলি
শরীরে ৬০ শতাংশই জল। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে জলের প্রয়োজনীয়তা রয়েছে। গরম কালে অতিরিক্ত ঘামের ফলে যেহেতু শরীরে জলের পরিমাণ কমে যায়, তাই এই সময়ে জল খাওয়ার পরিমাণও বাড়াতে হয়। চিকিৎসকরা বলে থাকেন, তা না হলে গা-বমি, মাথা ঘোরা, হার্টের সমস্যা বা তাপমাত্রা ওঠা-নামা এমনকী কিডনির সমস্যাও হতে পারে। বেশ কিছু সমীক্ষা বলছে, জলের অভাবে মস্তিস্কও কর্মক্ষমতা হারায়। যা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। চিকিৎসকরা তাই বলে থাকেন, শরীর ভালো রাখতে শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। দেখে নেওয়া যাক কী কী উপায়ে শরীর হাইড্রেটেড রাখা যেতে পারে।
advertisement
2/6
জল - শরীরকে হাইড্রেটেড রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ২ থেকে ৩ লিটার জল খাওয়া প্রয়োজন। তবে, তাপমাত্রা বেশি থাকলে বা গরমকাল পড়লে এই পরিমাণ বাড়াতে হবে। জলে আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়াম থাকে। ফলে জল শুধু অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতেই নয়, মেটাবলিক সিস্টেম ঠিক রাখতেও প্রয়োজন পড়ে। আর এক্ষেত্রে বাইরে বের হলেই সব সময়ে জল সঙ্গে রাখা দরকার।
advertisement
3/6
ডাবের জল - এমনিতে পেট ঠাণ্ডা করতে ডাবের জলের জুরি মেলা ভার। তার উপরে এতে ক্যালসিয়াম, কার্বোহাইট্রেড, পটাসিয়াম, সোডিয়াম ও ফাইবার থাকে। যা শরীরে একাধিক উপকার করে। এই জল শরীর হাইড্রেটেডও রাখে।
advertisement
4/6
চা ও কফি - অনেকে রিফ্রেশ থাকতে চা ও কফি খেয়ে থাকেন। তবে, এই দুই পানীয় রিফ্রেশ করার পাশাপাশি কিন্তু শরীরকে হাইড্রেটেডও করে। চায়ে অ্যান্টি-অক্সিড্যান্টস থাকে যা কার্ডিওভাসকুলার ডিজিজ বা CVD কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও ক্যানসার প্রতিরোধ করে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, লিভার ও কিডনির বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও এই দুই পানীয় সাহায্য করে। তবে, মাথায় রাখতে হবে অতিরিক্ত কফিপানের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
advertisement
5/6
ফল ও বিভিন্ন সবজি - শরীর হাইড্রেটেড রাখতে গরমে এমনিতেই বেশি করে তরমুজ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এর পাশাপাশি কমলালেবু, আনারস, আঙুর, স্ট্রবেরি খেলেও শরীরে জল সরবরাহ হয়। এর পাশাপাশি টমেটো, লেটুস, শসা, পালং শাক খেলেও শরীর হাইড্রেটেড থাকে। গরমে দই খেলে পেটও ঠাণ্ডা থাকে।
advertisement
6/6
বিভিন্ন পানীয় - লেবুর জল, পুদিনার জল বা বিভিন্ন পানীয় খেলে শরীর হাইড্রেটেড থাকতে পারে। পাশাপাশি বিভিন্ন ফলের রসও খাওয়া যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাড়ছে তাপমাত্রা, শরীর হাইড্রেটেড রাখতে খাওয়া যেতে পারে এগুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল