TRENDING:

Yuva Sathi Mobile App: যুবসাথী আবেদনে বড় পরিবর্তন! এখন মোবাইল অ্যাপ থেকেই হবে ফর্ম পূরণ! খুব সহজ, জেনে নিন এখনই

Last Updated:
Yuva Sathi Mobile App: ভোটের আগে রাজ্যজুড়ে বেকার ভাতার আবেদন ঘিরে তৎপরতা তুঙ্গে। জেলায় জেলায় ‘যুবসাথী’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে উপচে পড়ছে ভিড়। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করতে চালু হয়েছে মোবাইল অ্যাপ—এখন আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, নিজের স্মার্টফোন থেকেই সহজেই করা যাবে আবেদন।
advertisement
1/6
যুবসাথী আবেদনে বড় পরিবর্তন! এখন মোবাইল অ্যাপ থেকেই হবে ফর্ম পূরণ! খুব সহজ, জেনে নিন এখনই
ভোটের মুখে রাজ্যজুড়ে বেকার ভাতার আবেদনকে ঘিরে তৎপরতা বেড়েছে। জেলায় জেলায় ‘যুবসাথী’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে ভিড় উপচে পড়ছে। আবেদন প্রক্রিয়াকে সহজ করতে চালু হয়েছে মোবাইল অ্যাপ—এখন আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নয়, নিজের স্মার্টফোন থেকেই করা যাবে আবেদন।
advertisement
2/6
সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই অ্যাপ সরাসরি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না। নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে অ্যাপটি ডাউনলোড করতে হবে। প্রথমে মোবাইল ব্রাউজার থেকে ds.wb.gov.in পোর্টালে গিয়ে ‘বাংলার যুবসাথী’ বিভাগের “Apply Online” অপশনে ট্যাপ করতে হবে। সেখানেই থাকবে “Download Mobile App” লিংক। প্রায় ৮.২৭ এমবি সাইজের অ্যাপটি ডাউনলোড করার পর ফোনের সেটিংস থেকে ‘Unknown Sources’ পারমিশন চালু করে ইনস্টল করতে হবে।
advertisement
3/6
শুধু তাই নয়, লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পের সুবিধা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না। একইসঙ্গে আবেদনকারী বর্তমানে কোনও সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলেও পাবেন না। তবে টিউশনি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলেই সরকারি সূত্রে খবর।
advertisement
4/6
ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জরুরি। যে অ্যাকাউন্টে বেকার ভাতার টাকা পেতে চান, তার আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নম্বর পাসবুক দেখে নির্ভুলভাবে লিখতে হবে। এরপর নির্দিষ্ট সাইজ অনুযায়ী প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সব নথি সঠিকভাবে আপলোড হলে সবুজ সংকেত দেখাবে। শেষে সেলফ ডিক্লারেশন বক্সে টিক দিয়ে “Final Submit” করলে একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। সেই আইডি ব্যবহার করে “Check Status” অপশনে গিয়ে আবেদন গ্রহণ হয়েছে কি না তা জানা যাবে।
advertisement
5/6
এই প্রকল্পে আবেদন করার জন্য বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং পেশার জায়গায় ‘Unemployed’ উল্লেখ করা বাধ্যতামূলক। তবে যারা ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘কৃষক বন্ধু’-র মতো সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
advertisement
6/6
যদিও শিক্ষামূলক স্কলারশিপ প্রাপকরা আবেদন করতে পারবেন।ভোটের আবহে ‘যুবসাথী’ প্রকল্প ঘিরে বাড়ছে আগ্রহ, আর ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় উপকৃত হচ্ছেন রাজ্যের বহু যুবক-যুবতী।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Yuva Sathi Mobile App: যুবসাথী আবেদনে বড় পরিবর্তন! এখন মোবাইল অ্যাপ থেকেই হবে ফর্ম পূরণ! খুব সহজ, জেনে নিন এখনই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল