TRENDING:

Yuva Sathi Scheme: বেসরকারি চাকরি করলেও পাবেন 'যুবসাথী'র মাসে ১৫০০ টাকা? ইনকাম করলেও কারা পাবেন এই টাকা? বড় আপডেট! না জানলে বিপদে পড়বেন

Last Updated:
Yuva Sathi Scheme: কারা পাবেন রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীর টাকা? আবেদন করার আগে সম্পূর্ণ নিয়ম স্পষ্ট করে জেনে নিন।
advertisement
1/6
বেসরকারি চাকরি করলেও পাবেন 'যুবসাথী'র মাসে ১৫০০ টাকা? ইনকাম করলেও কারা পাবেন এই টাকা?
কলকাতা: ভোটের আগেই রাজ্যে যুবসাথী প্রকল্প চালু করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার ‘যুবসাথী’ (Yuva Sathi) নামক এই নতুন জনকল্যাণমুখী প্রকল্প চালু করার ঘোষণা করেছে।
advertisement
2/6
সাম্প্রতিক রাজ্য বাজেটে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে যোগ্য প্রার্থীদের মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যদিও প্রথমে শোনা গিয়েছিল অগাস্ট মাস থেকে এই ভাতা মিলবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পষ্ট করেছেন যে এপ্রিল মাসের ১ তারিখ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।
advertisement
3/6
তবে এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে যোগ্যতা ও শর্তাবলী নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। বিশেষ করে বেসরকারি সংস্থায় কর্মরতরা এই সুবিধা পাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
advertisement
4/6
এ প্রসঙ্গে সরকারের তরফে বলে দেওয়া হয়েছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কর্মহীন বা বেকারদের সহায়তা করা। রাজ্য সরকারের প্রাথমিক গাইডলাইন অনুযায়ী, যাঁদের আয়ের কোনও সুনির্দিষ্ট উৎস নেই, কেবল তাঁরাই এই প্রকল্পের আওতায় আসবেন। যদিও বেসরকারি চাকরিজীবীদের বিষয়ে সরকার এখনও কোনও পৃথক বিজ্ঞপ্তি জারি করেনি। তবে, যারা পিএফ, ইএসআই পান, তারা যে এই ভাতার সুবিধা পাবেন না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
advertisement
5/6
শুধু তাই নয়, লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পের সুবিধা পেলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না। একইসঙ্গে আবেদনকারী বর্তমানে কোনও সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলেও পাবেন না। তবে টিউশনি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলেই সরকারি সূত্রে খবর।
advertisement
6/6
যাঁরা কোনও সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থায় কর্মরত এবং নিয়মিত ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে খবর। তবে, সরকারি সূত্র অনুযায়ী, যাঁদের আয় নির্দিষ্ট নয় অর্থাৎ ফ্রিল্যান্সার বা স্বল্প আয়ের চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে সরকার কিছুটা শিথিলতা দেখাতে পারে। মূলত, যাঁদের ‘বেকার’ হিসেবে গণ্য করা যাবে, তাঁরাই অগ্রাধিকার পাবেন। তবে, যদিও সরকারি স্তরে এখনও পর্যন্ত এর রূপরেখা চূড়ান্ত হয়নি। তবে, যুবসাথী ভাতা পাওয়ার জন্য কোনও ভুল তথ্য ফর্মে দিলে, তা পরবর্তী কালে আপনাকে আইনি জটিলতায় ফেলতেই পারে বলে সরকারি সূত্র মারফৎ জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Yuva Sathi Scheme: বেসরকারি চাকরি করলেও পাবেন 'যুবসাথী'র মাসে ১৫০০ টাকা? ইনকাম করলেও কারা পাবেন এই টাকা? বড় আপডেট! না জানলে বিপদে পড়বেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল