TRENDING:

West Bengal Weather Update: ফের পারদ পতনের পূর্বাভাস ! কোথায় কত কমবে তাপমাত্রা? জেনে নিন

Last Updated:
তাপমাত্রা বাড়লেও বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। আজ, সোমবার তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও আগামিকাল, মঙ্গলবার থেকে ফের পারদপতন শুরু হবে বলে জানিয়েছে আলিপুর। পরবর্তী তিন দিনে পারদ এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি নামবে।
advertisement
1/6
ফের পারদ পতনের পূর্বাভাস ! কোথায় কত কমবে তাপমাত্রা? জেনে নিন
কনকনে ঠান্ডার স্পেল শুরু। সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা কমতে শুরু করল। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। উত্তরবঙ্গে আজ, সোমবারও বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে! পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
2/6
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ, সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন এবং চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা।
advertisement
3/6
উত্তরবঙ্গে আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে আজও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।
advertisement
4/6
ফের পারদ পতনের সম্ভাবনা। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। পরবর্তী তিন-চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। জমিয়ে শীতের স্পেল শুরু। সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচে থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নীচে থাকতে পারে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে।
advertisement
5/6
কলকাতায় কনকনে ঠান্ডার স্পেল শুরু। একরাতে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমল। গত চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পর আচমকাই নেমে গেল পারদ। কনকনে ঠান্ডা আবার ফিরছে। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও অনেকটা নেমে গিয়েছে। তাই দিনভর শীতের আমেজ একইরকম থাকবে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকেই ফের কমতে শুরু করল তাপমাত্রা। পরবর্তী দু-তিন দিনের মধ্যে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, অনুমান আবহাওয়া দফতরের।
advertisement
6/6
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ফের পারদ পতনের পূর্বাভাস ! কোথায় কত কমবে তাপমাত্রা? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল