TRENDING:

West Bengal Weather Update: কলকাতায় ১৮-র নীচেই পারদ, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

Last Updated:
রাজ্যজুড়ে শীতের আমেজ। আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ।
advertisement
1/5
কলকাতায় ১৮-র নীচেই পারদ, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
আজ, বৃহস্পতিবারও কলকাতায় ১৮-র নীচেই থাকবে পারদ। আগামী কয়েক দিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি নীচেই থাকবে। রাজ্যজুড়ে শীতের আমেজ। আগামী সপ্তাহে আরও একটু নীচে নামতে পারে পারদ। Representative Image
advertisement
2/5
কলকাতার তাপমাত্রা আজও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। আজ ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল, বুধবার ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় শীতের স্পেল। আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রাজ্য জুড়ে শীতের আমেজ। শীতের স্পেল চলবে পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
3/5
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকবে। ১২ থেকে ১৪ ডিগ্রির আশপাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা। আজ, বৃহস্পতিবার কলকাতায় পরিষ্কার আকাশ। শীতের আমেজ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি নীচে।
advertisement
4/5
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি শহরে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ১৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
5/5
দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অভিমুখী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু উপকূলে পৌঁছবে রবি - সোমবার নাগাদ। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্র ও শনিবার উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হবে জম্মু, কাশ্মীর ভ্যালি, লাদাখ, মোজাফফরপুর সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা এবং সংলগ্ন সমতলে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে। আন্দামান ও দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তামিলনাড়ুতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: কলকাতায় ১৮-র নীচেই পারদ, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল