TRENDING:

West Bengal Weather Update: রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও, আর কতদিন চলবে ঝড়-বৃষ্টি? জেনে নিন

Last Updated:
দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখী হতে পারে। তবে বুধবারের পর থেকে বৃষ্টি কমবে। যদিও উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই চলবে ঝড়বৃষ্টি। কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/7
রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও, আর কতদিন চলবে ঝড়-বৃষ্টি?
কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাত। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহভর। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/7
রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখী হতে পারে। তবে বুধবারের পর থেকে বৃষ্টি কমবে। যদিও উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই চলবে ঝড়বৃষ্টি। কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
3/7
উষ্ণতা থাকলেও স্বাভাবিকের নীচে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা আর স্বাভাবিকের উপরে রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকেই মেঘলা আকাশের সম্ভাবনা। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি হবে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে।
advertisement
4/7
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি হবে।
advertisement
5/7
কলকাতায় আজ, মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামিকাল, বুধবার থেকে সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে।
advertisement
6/7
শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ।
advertisement
7/7
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও, আর কতদিন চলবে ঝড়-বৃষ্টি? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল