TRENDING:

West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন

Last Updated:
রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। কলকাতায় দিনের বেলায় কার্যত শীত উধাও। জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি। আপাতত উর্ধ্বমুখী পারদ। বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
1/6
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। তার পরের চার দিনে তাপমাত্রার বড় কোনও হেরফের আর হবে না। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রা একই রকম থাকবে।
advertisement
2/6
আজ, মঙ্গববার রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। কলকাতায় দিনের বেলায় কার্যত শীত উধাও। জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি। আপাতত উর্ধ্বমুখী পারদ। বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
3/6
মঙ্গলবারেও স্বাভাবিকের নীচে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে তাকবে। ক্রমশ তাপমাত্রা বাড়বে। বুধবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। তারপর কিছুদিন একই রকম থাকবে তাপমাত্রা। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। পশ্চিমের জেলার ক্ষেত্রে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/6
উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী চার-পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গে জেলাতে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
advertisement
5/6
কলকাতায় পরপর পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আজ, মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আগামিকাল, বুধবার আরও বাড়বে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/6
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল