TRENDING:

West Bengal Weather Update: ঠান্ডা প্রায় উধাও ! সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

Last Updated:
কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে পারদ।
advertisement
1/5
ঠান্ডা প্রায় উধাও ! সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা
সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে। দিনে শীতের অনুভূতি কমবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পেরোবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
আজ, বুধবারও কলকাতায় ১৭ ডিগ্রিতেই রয়েছে পারদ। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। সকালে হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে ৷
advertisement
3/5
কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে পারদ।সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ, বুধবার ১৭ ডিগ্রির ঘরে শহরের পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
advertisement
4/5
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
5/5
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ঠান্ডা প্রায় উধাও ! সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল