TRENDING:

West Bengal Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথায় ঝড়? কোথায় শিলাবৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট

Last Updated:
আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। (West Bengal Weather Update)
advertisement
1/7
রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথায় ঝড়? কোথায় শিলাবৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গ গরমে পুড়ছে। তবে আলিপুর আবহাওয়া দফতর খানিক স্বস্তির কথা শুনিয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। (West Bengal Weather Update)
advertisement
2/7
আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি করা হয়েছে।
advertisement
3/7
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই পাঁচ জেলার জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রপাতের আশঙ্কা ও শিলা বৃষ্টির আশঙ্কা থাকায় এই পাঁচ জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে থাকলে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/7
উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া, হতে পারে কালবৈশাখী। বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও।
advertisement
5/7
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শুক্রবার এর পরেও বৃষ্টি চলবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে।
advertisement
6/7
শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ, তাপমাত্রা বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
advertisement
7/7
ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পূর্বাভাস প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথায় ঝড়? কোথায় শিলাবৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল