TRENDING:

West Bengal Weather Update: একটু পরেই দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা! বাকি জেলাগুলিতে কী হতে চলেছে আবহাওয়া?

Last Updated:
West Bengal Weather Update: ফের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
advertisement
1/5
একটু পরেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টি! বাকি জেলাগুলিতে কী হতে চলেছে আবহাওয়া?
বৃষ্টি যেন পিছু ছাড়তে চাইছে না বাংলার আবহাওয়ার। ফের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়ার পূর্বাভাস বলছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কিছুক্ষণের মধ্যেই।
advertisement
2/5
শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি (Rain Forecast) ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) সূত্রে খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
advertisement
3/5
এরইমধ্যে গতকাল রাতে দমকা হাওয়া বয়ে গেছে কলকাতার (Kolkata) উপর দিয়ে। শীতের চলে যাওয়া ও গ্রীষ্মকাল আসার আগে আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছে, পূর্ব বাংলাদেশে (East Bangladesh) তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি, ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। দু’য়ের প্রভাবে ফেব্রুয়ারির শেষে দফায় দফায় বৃষ্টি চলছে বঙ্গে।
advertisement
5/5
এদিকে, বৃষ্টি হলেও নতুন করে পারদ নামার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বর্ষণ বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উপকূলে জেলাগুলিতেও। বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: একটু পরেই দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা! বাকি জেলাগুলিতে কী হতে চলেছে আবহাওয়া?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল