TRENDING:

West Bengal Weather Update: আজও দুর্যোগ চলবে রাজ্যের বিভিন্ন জেলায়, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

Last Updated:
Weather Update: রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার শুষ্ক আবহাওয়া থাকবে ৷
advertisement
1/5
আজও দুর্যোগ চলবে রাজ্যের বিভিন্ন জেলায়,আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে,জানুন
রাজ্য জুড়ে মেঘলা আকাশ। আজ, শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার শুষ্ক আবহাওয়া থাকবে ৷ পূর্ব মেদিনীপুর, দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের ৷
advertisement
2/5
দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে রয়েছে। রবিবার থেকে তাপমাত্রা আবার বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/5
উত্তরবঙ্গে শুক্রবার ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
4/5
এই দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সোমবার থেকে আবার শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রাও বাড়বে। কলকাতায় মেঘলা আকাশ। দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।
advertisement
5/5
আজ, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ৮.৩ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আজও দুর্যোগ চলবে রাজ্যের বিভিন্ন জেলায়, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল