TRENDING:

West Bengal Weather Update: আর কিছুক্ষণ! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে ভাসবে রাজ্যের তিন জেলা? খুব সাবধানে বাইরে যাওয়া আসা করুন...

Last Updated:
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে।
advertisement
1/9
আর কিছুক্ষণ! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে ভাসবে রাজ্যের তিন জেলা? সতর্ক থাকুন...
দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতেই উত্তরে কমেছিল টানা গত কয়েকদিনের বৃষ্টির দাপট। পরিষ্কার আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দর্শন গত দু'দিন মুগ্ধ করেছে উত্তরবঙ্গের পর্যটকদের। তবে এবার ফের দ্বিতীয় দফায় ঝড় ও বৃষ্টির সূচনা হতে চলেছে উত্তরেও। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/9
মঙ্গলবার রাতের পূর্বাভাস বলছে রাত থেকেই বৃষ্টি শুরু হতে চলেছে উত্তরের তিন জেলায়। আর সেই বৃষ্টি চলবে আগামিকালও। হাওয়া অফিসের রিপোর্ট জানাচ্ছে, কিছুক্ষণেই জেলায় জেলায় শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি। ভাসবে উত্তর থেকে দক্ষিণ।
advertisement
3/9
বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে।
advertisement
4/9
বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে।
advertisement
5/9
প্রসঙ্গত, গত কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে দিয়ে গত দুদিন ধরেই বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝার দাপট শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ও পুরুলিয়ার বেশ কিছু অংশে।
advertisement
6/9
আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছে, আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। দমকা ঝোড়ো হাওয়া বইবে বেশ কয়েকটি জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি হতে পারে।
advertisement
7/9
বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি থাকবে দুপুরের দিকে। বৃষ্টি হলেই মিলবে স্বস্তি। তবে বৃষ্টি হলেও, তাপমাত্রা একই থাকবে , নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
advertisement
8/9
এদিকে বঙ্গোপসাগরে ঝড়ের অশনি সঙ্কেত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত।
advertisement
9/9
 আগামিকাল দক্ষিণাঞ্চলের ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিবেশ রয়েছে। শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আর কিছুক্ষণ! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিতে ভাসবে রাজ্যের তিন জেলা? খুব সাবধানে বাইরে যাওয়া আসা করুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল