TRENDING:

West Bengal Weather: আগামী সপ্তাহেই আবহাওয়ায় বদল! শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

Last Updated:
West Bengal Weather: হাওয়া অফিস সূত্রে খবর, জমাটি ঠান্ডার জন্য অবশ্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে শীতপ্রেমীদের।
advertisement
1/5
আগামী সপ্তাহেই আবহাওয়ায় বদল! শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
শীতবিলাসীদের জন্য সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহে আরও একটু নিচে নামতে পারে পারদ। অর্থাৎ শীতের আমেজ স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
2/5
হাওয়া অফিস সূত্রে খবর, জমাটি ঠান্ডার জন্য অবশ্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে শীতপ্রেমীদের। সেই সূত্রেই সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রা। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। (প্রতীকী ছবি)
advertisement
3/5
তবে, মেঘমুক্ত পরিষ্কার আকাশ। তাই রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। ফের কোনও বাধা না পেলে আগামী সপ্তাহে আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (প্রতীকী ছবি)
advertisement
4/5
শীতের আমেজ আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকবে। (প্রতীকী ছবি)
advertisement
5/5
আগামী কয়েকদিন এ রকমই থাকবে আবহাওয়া। ফলে সপ্তাহান্তে পিকনিক বা ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে জাদের, তারা নিশ্চিন্তে থাকুন। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: আগামী সপ্তাহেই আবহাওয়ায় বদল! শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল