TRENDING:

West Bengal Weather Update: ফের বৃষ্টি আসছে বঙ্গে, শীতের আমেজের মধ্যে হাওয়া অফিসের সতর্কবার্তা

Last Updated:
West Bengal Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনি ও রবিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। (তথ্য: বিশ্বজিৎ সাহা)
advertisement
1/5
ফের বৃষ্টি আসছে বঙ্গে, শীতের আমেজের মধ্যে হাওয়া অফিসের সতর্কবার্তা
উত্তুরে হাওয়ার প্রবেশ পথে বাধা৷ হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই রাজ্য থেকে শীত শীত ভাব উধাও হঠাৎই (West Bengal Weather Update)৷ চার দিনে চার ডিগ্রি বাড়ল কলকাতার (Kolkata Weather) তাপমাত্রা৷ কলকাতায় আজ স্বাভাবিকের দুই ডিগ্রি উপরে পারদ।
advertisement
2/5
এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনি ও রবিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
3/5
কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস শনিবার থেকেই। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
4/5
দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তামিলনাড়ুর ভেতরে পৌঁছে গিয়েছে। এর পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় জলীয়বাষ্প ঢুকছে। আগামীকাল, শনিবার থেকে জলীয়বাষ্প ঢুকবে আরও বেশি করে। মেঘলা আকাশও বৃষ্টির পূর্বাভাস।
advertisement
5/5
শনি ও রবিবার উপকূলের জেলা দুই ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উপকূলের তিন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। সোমবার হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ফের বৃষ্টি আসছে বঙ্গে, শীতের আমেজের মধ্যে হাওয়া অফিসের সতর্কবার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল