TRENDING:

West Bengal Weather: শীতের মাঝেই বৃষ্টির আগমন বাংলায়? আবহাওয়ার বড় পূর্বাভাস হাওয়া অফিসের

Last Updated:
West Bengal Weather: কিছুটা তাপমাত্রা নামবে পূর্ব ভারতের রাজ্যে। চলতি সপ্তাহে শীতের স্পেল বাংলাতেও। তাপমাত্রা মূলত ১৮ ডিগ্রির নীচে থাকবে কলকাতায়।
advertisement
1/5
শীতের মাঝেই বৃষ্টির আগমন বাংলায়? আবহাওয়ার বড় পূর্বাভাস হাওয়া অফিসের
শীত এখনই কমছে না। তাপমাত্রা ওঠানামা করলেও শীতের আমেজ বজায় থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার খানিক পারদ পতন হলেও ফের এক ডিগ্রি বাড়ল তাপমাত্রা। প্রতীকী ছবি।
advertisement
2/5
কিছুটা তাপমাত্রা নামবে পূর্ব ভারতের রাজ্যে। চলতি সপ্তাহে শীতের স্পেল বাংলাতেও। তাপমাত্রা মূলত ১৮ ডিগ্রির নীচে থাকবে কলকাতায়। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় জমিয়ে শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন। ফলে অবাধ উত্তুরে হাওয়ায় আরও ৪-৫ দিন শীতের আমেজ চলবে রাজ্যে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। প্রতীকী ছবি।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আর সেইসঙ্গে নিম্নমুখী পারদ। যদিও পারদ পতন এখনও নিরবিচ্ছিন্ন নয়। সেই কারণে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে ঠান্ডা। প্রতীকী ছবি।
advertisement
4/5
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে। তবে আগামী কয়েকদিনের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্য। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের সামান্য নিচে থাকবে পারদ। উত্তুরে হাওয়া বইবে, তবে তার তীব্রতা কিছুটা কমবে। প্রতীকী ছবি।
advertisement
5/5
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই এখন শীতের আমেজ। তবে সাধারণ মানুষের আশঙ্কা ,নতুন কোনও নিম্নচাপ কি রাজ্যে শীত প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াবে? এই বিষয়ে অবশ্য স্বস্তির বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া প্রবেশ করবে অবাধে। তাই উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার রাজ্যে প্রবেশে কোনও বাধা থাকছে না। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: শীতের মাঝেই বৃষ্টির আগমন বাংলায়? আবহাওয়ার বড় পূর্বাভাস হাওয়া অফিসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল