TRENDING:

West Bengal Weather: বাংলায় আগেভাগেই ঢুকছে বর্ষা? রবিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা! জানুন...

Last Updated:
West Bengal Weather: সকাল থেকে একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
1/5
বাংলায় আগেভাগেই ঢুকছে বর্ষা? রবিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা! জানুন...
বাংলার জন্য সুখবর। ঘূর্ণিঝড় অশনির জেরে রাজ্যে আগাম প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু? রাজ্যে সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে মনে করছে হাওয়া অফিসের কর্তারা। অশনির প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল বৃষ্টিপাত। তার প্রভাব এখনও কাটেনি। শনিবার রাতেও কলকাতা সহ একাধিক এলাকায় ঝড়-বৃষ্টি হয়।
advertisement
2/5
এদিন সকাল থেকে একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
সকাল থেকেই শহর কলকাতার আকাশের মুখ ভার। ছুটির দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে। একইসঙ্গে দার্জিলিং ও উত্তর দিনাজপুরেও আসতে চলেছে ঝড়বৃষ্টি।
advertisement
4/5
হাওয়া অফিস সূত্রে খবর, আজ ১৫ মে রবিবার আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের নির্ধারিত দিন ২২ মে।
advertisement
5/5
শনিবার থেকে জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমান কিছুটা কমলেও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিনও। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: বাংলায় আগেভাগেই ঢুকছে বর্ষা? রবিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা! জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল