TRENDING:

West Bengal Weather: রবিবারও প্রবল দুর্যোগ কলকাতা সহ একাধিক জেলায়? সতর্ক করল হাওয়া অফিস

Last Updated:
West Bengal Weather: মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে।
advertisement
1/5
রবিবারও প্রবল দুর্যোগ কলকাতা সহ একাধিক জেলায়? সতর্ক করল হাওয়া অফিস
শনিবার ব্যাপক ঝড়বৃষ্টি বিপর্যস্ত কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা। শনিবারের ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে তিন জনের। আর শনিবারের আতঙ্ক ফের দেখা দিয়েছে রবিবারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে।
advertisement
2/5
সেই সূত্র ধরেই রবিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। হাওয়া অফিস জানাচ্ছে, যত বেলা বাড়বে, মেঘবৃষ্টির খেলা আরও বাড়বে। রবিবারও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
শুধু কলকাতা অবশ্য নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাতে তুমুল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
advertisement
4/5
তবে বৃষ্টি বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। গতকালের থেকে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা যাচ্ছে। তবে রবিবার কলকাতা বেশ বৃষ্টি হতে চলেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
5/5
যত বেলা বাড়বে, ততই দুর্যোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: রবিবারও প্রবল দুর্যোগ কলকাতা সহ একাধিক জেলায়? সতর্ক করল হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল