TRENDING:

West Bengal Weather: স্বাধীনতা দিবসেই বাংলায় জারি কমলা সতর্কতা, যে জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা...

Last Updated:
West Bengal Weather: স্বাধীনতা দিবসেও রক্ষে নেই মেঘের হাত থেকে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবারও দু’-এক পশলা বৃষ্টির সাক্ষী হবে কলকাতা।
advertisement
1/5
স্বাধীনতা দিবসেই বাংলায় জারি কমলা সতর্কতা, যে জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা...
কলকাতা: স্বাধীনতা দিবসেও রক্ষে নেই মেঘের হাত থেকে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবারও দু’-এক পশলা বৃষ্টির সাক্ষী হবে কলকাতা। রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
2/5
কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও, আজ প্রবল বর্ষণের সাক্ষী হবে উত্তরবঙ্গ।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বর্তমানে হিমালয়ের পাদদেশ দিয়ে বইছে মৌসুমী বায়ু। আর তার জেরেই পাহাড় সংলগ্ন এলাকায় বৃষ্টি বাড়ছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে রবিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/5
শুধু তাই নয়, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরেও ভারী সতর্কবার্তা জারি করেছে আলিপুরের হাওয়া অফিস। সমগ্র উত্তরবঙ্গেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
advertisement
5/5
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে পাহাড়। যার জেরে নদীর জলস্তর বেড়েছে। অপেক্ষাকৃত নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। এদিনের ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গের সংশ্লিষ্ট জায়গাগুলিতে পরিস্থিতি খারাপ হতে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: স্বাধীনতা দিবসেই বাংলায় জারি কমলা সতর্কতা, যে জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল