TRENDING:

West Bengal Weather Update: আজ ও কাল কুয়াশার দাপট, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ? জেনে নিন

Last Updated:
Kolkata Weather Update: আজ, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি।
advertisement
1/5
আজ ও কাল কুয়াশার দাপট, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ? জেনে নিন
কলকাতায় আজ সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা আগামী কয়েকদিনে সামান্য বাড়বে। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। Representative Image
advertisement
2/5
দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে ৷ বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যান্য জেলাতেও হালকা মাঝারি কুয়াশা সকালের দিকে ৷ এবং পরে কোথাও পরিষ্কার আবার কোথাও আংশিক মেঘলা আকাশ। Representative Image
advertisement
3/5
আগামিকাল, বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ, শুরু আবহাওয়ার পরিবর্তন। বইবে পূবালি হাওয়া। হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলির সঙ্গে নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। Representative Image
advertisement
4/5
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার। শনিবার বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু। বৃষ্টি বাড়বে শুক্র শনিবারে। Representative Image
advertisement
5/5
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বেশি বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-এ। এই দুই জেলায় শিলাবৃষ্টি ও উপরের দিকে গ্রাউন্ড ফ্রস্ট বা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। Representative Image
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আজ ও কাল কুয়াশার দাপট, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল