TRENDING:

West Bengal Weather Update: দক্ষিণে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা, উত্তরবঙ্গে থাকবে কুয়াশা, রইল আবহাওয়ার আপডেট

Last Updated:
সকালে ও রাতে শীতের আমেজ থাকবে। দিনে শীতের অনুভূতি ক্রমশ কমবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।
advertisement
1/7
দক্ষিণে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা, উত্তরবঙ্গে থাকবে কুয়াশা, রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভোরবেলা থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা নামতে পারে। রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/7
সকালে ও রাতে শীতের আমেজ থাকবে। দিনে শীতের অনুভূতি ক্রমশ কমবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে।
advertisement
3/7
পূর্বাভাস মতোই আজ, বুধবার কলকাতায় ১৫/১৬ ডিগ্রিতে রয়েছে পারদ। আগামিকাল, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
4/7
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। এর পাশাপাশি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে সকালের দিকে।
advertisement
5/7
কলকাতায় আজ, বুধবারও তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। দিন ও রাতের দুই তাপমাত্রাই স্বাভাবিকের নীচে। রাতে ও সকালে শীতের অনুভূতি। হালকা শীতের আমেজ থাকবে। আজ, বুধবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/7
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৯ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
7/7

বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: দক্ষিণে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা, উত্তরবঙ্গে থাকবে কুয়াশা, রইল আবহাওয়ার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল