TRENDING:

West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

Last Updated:
শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা ৷ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার থেকে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
1/5
সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, বৃষ্টির পূর্বাভাস কবে?
রাজ্যের উপকূল ও উপকূল সংলগ্ন কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল। উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। হতে পারে বজ্রপাতও। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা।
advertisement
2/5
শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা ৷ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার থেকে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
3/5
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা থাকবে সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে।
advertisement
4/5
কলকাতায় আজ, শুক্রবার কিছু এলাকায় কুয়াশাচ্ছন্ন সকাল। পরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার অথবা মঙ্গলবারে হালকা বৃষ্টির সম্ভাবনা শহরে। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
5/5
কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল