TRENDING:

West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে চলেছে রাজ্যের ২ জেলায়, ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ায় হাড়হিম হওয়ার সম্ভাবনা!

Last Updated:
West Bengal Weather Update: শুধু জেলায় জেলায় নয়, আগামিকাল থেকে কলকাতাতেও পা ফেলতে চলেছে বর্ষারানী! আলিপুর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শনিবারের মধ্যে শহরে কালবৈশাখীর দেখাও মেলার সম্ভাবনা।
advertisement
1/10
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি রাজ্যের ২ জেলায়, ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া
হাঁসফাঁস গরম থেকে রেহাই মিলবে কবে? এবার আবহাওয়ার বড় আপডেট দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে রাজ্যের দুই জেলা।
advertisement
2/10
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়, দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিমি ঘণ্টায় ঝোড়ো হাওয়া। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। রাজ্যে দুই জেলায় এমনই কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে আগামী ১-২ ঘণ্টার মধ্যে অব্যাহত থাকতে পারে এমনই ঝড়-বৃষ্টি।
advertisement
3/10
অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবারই দক্ষিণবঙ্গ জুড়ে নামতে পারে স্বস্তির বৃষ্টি।
advertisement
4/10
শুধু জেলায় জেলায় নয়, আগামিকাল থেকে কলকাতাতেও পা ফেলতে চলেছে বর্ষারানী! আলিপুর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শনিবারের মধ্যে শহরে কালবৈশাখীর দেখাও মেলার সম্ভাবনা।
advertisement
5/10
যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে দক্ষিণবঙ্গে। তবে ২২ এপ্রিল কলকাতায় বৃষ্টি বেশ ভালোই হবে। তার সঙ্গে আবার বইতে পারে ঝোড়ো হাওয়া। আর এই সব মিলিয়েই বুধবার দিনটা দক্ষিণবঙ্গবাসীর কাছে বেশ ভালোই হতে চলেছে বলে অনুমান করা যাচ্ছে।
advertisement
6/10
বৈশাখের শুরু থেকে গরমের দাপটে ত্রাহি রব গোটা বঙ্গে। শীতের সময় উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হয়েছিল। কিন্তু, তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি।
advertisement
7/10
দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না বসন্তের শেষে। অবশ্য এই পরিস্থিতিতে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
8/10
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত আরও জোরাল হতে চলেছে। আর সেখান থেকে জলীয় বাষ্প পৌঁছে যাবে মালভূমিতে।
advertisement
9/10
তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর ফলেই আজ সকাল থেকেই আংশিক মেঘলা ছিল আকাশ। তার সঙ্গে ছিল হাওয়া। বিকেলের পর থেকে আবহাওয়া কিছুটা হলেও মনোরম। অবশ্য গরম ছিটেফোঁটাও কমেনি।
advertisement
10/10
অবশ্য আগামিকাল বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া পশ্চিমের যে জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল তাও আর থাকবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তার জেরে কিছুটা হলেও মিলবে স্বস্তি। আর বিকেলের দিক থেকে আবহাওয়াও বেশ মনোরম হয়ে উঠতে পারে। তার পরিবর্তে বৃষ্টি নামতে পারে ঝেঁপে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে চলেছে রাজ্যের ২ জেলায়, ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ায় হাড়হিম হওয়ার সম্ভাবনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল