TRENDING:

West Bengal Weather Update: কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন

Last Updated:
অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণবঙ্গ জুড়েই শীতের আমেজ। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/6
কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন
আগামী সাত দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। সর্বত্রই পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। নতুন করে তাপমাত্রা না কমলে জাঁকিয়ে শীত এখনই অনুভব করা যাচ্ছে না। তবে উত্তুরে হাওয়ার কারণে কুয়াশার সমস্যা দেখা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। গতকাল, রবিবার এবং আজ, সোমবার উত্তরবঙ্গের সব জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
উত্তরে কুয়াশার দাপট; দক্ষিণে পরিষ্কার আকাশ। উত্তরে আগামী সাতদিন শীতের স্পেল থাকবে। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন আপাতত নেই। দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
3/6
অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণ জুড়েই শীতের আমেজ। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল, রবিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
4/6
উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া; বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। মালদহে ১৫ ডিগ্রির ঘরে পারদ। আগামী সাতদিন তাপমাত্রা একইরকম থাকবে।
advertisement
5/6
কলকাতায় শীতের আমেজ চলবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারা-পতন কলকাতায়। আপাতত ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সাতদিনে তাপমাত্রা এরকমই থাকবে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দু’টো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
advertisement
6/6
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টা শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল