TRENDING:

West Bengal Weather Update: ঘূর্ণাবর্ত, অক্ষরেখার ফলায় ঝড়-বৃষ্টি হবে রাজ্য জুড়ে ! দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গেও

Last Updated:
দুর্যোগ এখনই থামছে না দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এ রাজ্যের কিছু এলাকার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
1/6
ঘূর্ণাবর্ত, অক্ষরেখার ফলায় ঝড়-বৃষ্টি হবে রাজ্য জুড়ে ! দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গেও
নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর দিয়ে বিস্তৃত। এই জোড়া ফলার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
advertisement
2/6
২৩ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। রবিবার উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
advertisement
3/6
দুর্যোগ এখনই থামছে না দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এ রাজ্যের কিছু এলাকার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরেও সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্য দিকে, মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া, দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। তার প্রভাবেই রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
বাতাসে জলীয় বাষ্প বেশি তাই বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নীচের দিকে থাকবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবারে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে আজ, শুক্রবার। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপরের দিকের দু-এক জেলায়।
advertisement
5/6
কলকাতায় আজ, শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে শহরে। মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শহরে। রবিবার বিরতি। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
6/6
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৯৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৩১.৪ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ঘূর্ণাবর্ত, অক্ষরেখার ফলায় ঝড়-বৃষ্টি হবে রাজ্য জুড়ে ! দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গেও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল