TRENDING:

West Bengal Weather Update: গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও কত দিন? আবহাওয়ার উন্নতি কবে, জেনে নিন

Last Updated:
গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী তিন দিন। তাপপ্রবাহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।
advertisement
1/10
গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও কত দিন? আবহাওয়ার উন্নতি কবে, জেনে নিন
গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী তিন দিন। তাপপ্রবাহ চলবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবারে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/10
ঘূর্ণিঝড় ‘মোকা’র পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যে। নিম্নচাপ আজ, বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে বিকেলের মধ্যে। ঘূর্ণিঝড় মোকা দিক পরিবর্তন করে বাংলাদেশ ও মায়ানমারের উপকূলের দিকে যাবে। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
3/10
বাংলার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
4/10
কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী তিন দিন জারি থাকবে। জলীয় বাষ্প কমবে, ফলে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/10
আজ, বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার বাতাসে গত ২৪ ঘণ্টায় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৯ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
6/10
দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মোকার প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সাগরের দিকে ছুটছে। রাজ্যে সেই শূন্যস্থান পূরণ করতে আসছে উত্তর-পশ্চিমের গরম বাতাস। এর ফলেই আগামী তিন থেকে চার দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় কাটবে দক্ষিণবঙ্গ।
advertisement
7/10
১০ মে বুধবার: দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপ প্রবাহের মতো পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
advertisement
8/10
১১ মে বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে । কলকাতা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
advertisement
9/10
১২ মে শুক্রবার: দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপ প্রবাহের সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপ প্রবাহের পরিস্থিতি সতর্কবার্তা রয়েছে।
advertisement
10/10
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হবে এবং শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। উপকূলের জেলাগুলিতে হালকা বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এরপরেও দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও কত দিন? আবহাওয়ার উন্নতি কবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল