TRENDING:

West Bengal Weather Update: জুনের শুরুতেই তাপপ্রবাহের সতর্কবার্তা! বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়

Last Updated:
Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে।
advertisement
1/6
জুনের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা! বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে
জুনের শুরুতেই রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পশ্চিমের কয়েক জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
advertisement
2/6
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী চার দিনে। শুক্রবার ২ জুলাই তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে।
advertisement
3/6
শনিবার ৩ জুলাই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলাতে। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
advertisement
4/6
জুন মাসের শুরুতেই মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় আগামিকাল, বৃহস্পতিবার থেকে তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
5/6
কলকাতাতেও তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম অস্বস্তি করা হওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে৷ আংশিক মেঘলা আকাশ ৷ তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
advertisement
6/6
কলকাতায় আজ, বুধবার অস্বস্তিকর আবহাওয়া। বেলা বাড়লে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।আজকের সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: জুনের শুরুতেই তাপপ্রবাহের সতর্কবার্তা! বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল