TRENDING:

West Bengal Weather Update: আগামিকাল থেকে ‘লু’-এর সতর্কতা ! আগামী ৫ দিনে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? জেনে নিন

Last Updated:
West Bengal Weather Update: বৃহস্পতিবার তাপ প্রবাহের সতর্কতা রয়েছে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
advertisement
1/5
আগামিকাল থেকে ‘লু’-এর সতর্কতা ! আগামী ৫ দিনে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? জানুন
আগামিকাল, বৃহস্পতিবার থেকে কলকাতায় তাপ প্রবাহের সর্তকতা রয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় লু বইতে পারে।শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপ প্রবাহের সতর্কতা এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপ প্রবাহের সর্তকতা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
কাল থেকে কলকাতায় তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার তাপ প্রবাহের সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
advertisement
3/5
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে ৷ এবং উত্তরবঙ্গের মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
advertisement
4/5
আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ আরও বাড়বে। আবহাওয়া নিয়ে প্রত্যেকেই সতর্ক হওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। কৃষিকাজ ও স্বাস্থ্য ক্ষেত্রে এর প্রভাব পড়বে।
advertisement
5/5
আজ, বুধবার দুপুরে বাঁকুড়ায় তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি । কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দমদম ৩৮ ডিগ্রি সেলসিয়াস ৷ সল্টলেকে ৩৯. ৪ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ের ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দিঘাতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়াতে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহারে তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আগামিকাল থেকে ‘লু’-এর সতর্কতা ! আগামী ৫ দিনে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল