TRENDING:

West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ সকালে, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

Last Updated:
জেলায় জেলায় শীতের আমেজ সকালে। আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে। সকালের দিকে মনোরম আবহাওয়া।
advertisement
1/5
জেলায় জেলায় শীতের আমেজ সকালে, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
জেলায় জেলায় শীতের আমেজ সকালে। আগামী কয়েক দিন তাপমাত্রা একই থাকবে। সকালের দিকে মনোরম আবহাওয়া। উপকূলের কাছাকাছি ও পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হতে পারে। আপাতত চার-পাঁচ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। Story: Biswajit Saha
advertisement
2/5
আগামিকাল, শনিবার থেকে রিটার্ন মনসুন বা উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে থাকবে। কলকাতায় আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। খুব সকালে হালকা কুয়াশা এবং শিশির পড়তে পারে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে ওয়েদারের কমফর্ট কমবে।
advertisement
3/5
আজ, শুক্রবার কলকাতায় সারাদিন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামিকাল থেকে শুরু হচ্ছে রিটার্ন মনসুন অর্থাৎ উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব বাড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ তামিলনাডু উপকূলে। এ ছাড়া আর কোনও সিস্টেম নেই বঙ্গোপসাগরে।
advertisement
4/5
আপাতত আগামী চার-পাঁচ দিন পশ্চিমবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। বঙ্গোপসাগরে সিস্টেম না থাকায় দক্ষিণা বাতাসের প্রভাব কমবে। জলীয় বাষ্পের পরিমাণ কমবে বাতাস থেকে। শুষ্ক আবহাওয়ায় শীতের আগমনের বার্তা রাজ্যে। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে সকালের দিকে হালকা শীতের আমেজ দেখা দেবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/5
শুষ্ক আবহাওয়ায় ক্রমশ কমবে সর্বনিম্ন তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ সকালে, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল