TRENDING:

সপ্তমীতে আরও দাপট বৃষ্টির, ভেস্তে যাবে পুজো? আশঙ্কার পূর্বাভাস হাওয়া অফিসের

Last Updated:
West Bengal Weather: সপ্তমীতে থেকে কেমন থাকবে আবহাওয়া, তা নিয়ে আগ্রহের শেষ নেই। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।
advertisement
1/5
সপ্তমীতে আরও দাপট বৃষ্টির, ভেস্তে যাবে পুজো? আশঙ্কার পূর্বাভাস হাওয়া অফিসের
ষষ্ঠীর দিন বৃষ্টি দেখেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। যদিও পুজোয় ঘোরা তাতে আটকায়নি। কিন্তু জল জমে বহু জায়গায় বিঘ্নিত হয়েছে পুজোর আবহ। তাই সপ্তমী নিয়েও আশঙ্কা পুরোপুরি কাটছে না। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা ছিলই। ষষ্ঠী সেই পূর্বাভাস মিলিয়ে দিয়েছে।
advertisement
2/5
করোনার অতিমারির ভয়াবহতা কাটিয়ে খানিকটা ছন্দে ফিরেছে জীবন। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু জমিয়ে ঠাকুর দেখার পথে বাধা হতে চলেছে আবহাওয়া। ঘূর্ণাবর্তের জেরে এবারের পুজো মাটি হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
3/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগরের থেকে আসা জলীয় বাষ্প পূর্ণ হওয়া তার শক্তি কিছুটা বাড়বে।
advertisement
4/5
যার জেরে দক্ষিণবঙ্গে প্রভাব বাড়বে ঘূর্ণাবর্তের। ২ অক্টোবর অর্থা‍ৎ সপ্তমী থেকে ৫ অক্টোবর দশমী পর্যন্ত এর প্রভাব থাকবে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বৃষ্টির প্রভাব বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও বৃষ্টি হবে। অন্যান্য জায়গাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় সপ্তমী থেকে দশমীর মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এই বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভবনা থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে।
advertisement
5/5
তাই সপ্তমীতে থেকে কেমন থাকবে আবহাওয়া, তা নিয়ে আগ্রহের শেষ নেই। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
সপ্তমীতে আরও দাপট বৃষ্টির, ভেস্তে যাবে পুজো? আশঙ্কার পূর্বাভাস হাওয়া অফিসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল