TRENDING:

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি ! ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে

Last Updated:
মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে।
advertisement
1/7
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি ! ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তিশালী হয়ে যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী দুই দিনে। এর সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এই নিম্ন চাপের টানে বাংলা ছেড়ে ওড়িশায় এখন মৌসুমী অক্ষরেখা।
advertisement
2/7
আবহাওয়া দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য বাংলার উপকূলে কোনও সতর্কবার্তা নেই। তবে মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ১৫ অগাস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আজ, বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার এবং শনিবার বৃষ্টি কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
3/7
বুধবার মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে। আজ, বুধবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি।
advertisement
4/7
কলকাতা-সহ রাজ্যের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জেলায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্চা গতিতে বইতে পারে বাতাস। আলিপুর আবহাওয়া দফতরের এমনটাই সতর্কবার্তা রয়েছে।
advertisement
5/7
দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কয়েক পশলা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলাতে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি ভোগাবে।
advertisement
6/7
কলকাতায় আজ, বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
7/7
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ১৭.৯ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি ! ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল