TRENDING:

West Bengal Weather Update: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

Last Updated:
গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড থেকে ক্রমশ মধ্যপ্রদেশের দিকে সরছে। আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর ফলে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে।
advertisement
1/5
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি,দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড থেকে ক্রমশ মধ্যপ্রদেশের দিকে সরছে। আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর ফলে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে উপরের দিকের দু-এক জেলায়। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
3/5
আগামী তিন-চার দিনে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা শহরে আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা।
advertisement
4/5
গতকাল, বুধবার বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ।
advertisement
5/5
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২.২ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল