TRENDING:

West Bengal Weather Update: আচমকাই হাওয়া-বদল! সোম-মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, উত্তরেও সপ্তাহজুড়ে বৃষ্টি

Last Updated:
West Bengal Weather Update: সোম থেকে বুধ-পরপর তিন দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার তেমন রোদ ওঠেনি। মঙ্গলেও বৃষ্টির সম্ভাবনা। কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন...
advertisement
1/6
আচমকাই হাওয়া-বদল! সোম-মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি।
advertisement
2/6
সোম ও মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কখন ও আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
3/6
\বিক্ষিপ্তভাবে কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া হইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার বা তার বেশি হতে পারে। এই জেলার দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা।
advertisement
4/6
উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
5/6
বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে। সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তবে সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন নেই।
advertisement
6/6
বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আচমকাই হাওয়া-বদল! সোম-মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, উত্তরেও সপ্তাহজুড়ে বৃষ্টি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল