West Bengal Weather Forecast: মঙ্গলবারই আবহাওয়ার আমূল বদল! কোন কোন জেলায় ধেয়ে আসবে বৃষ্টি? এবার কি পুরোপুরি বিদায় নেবে শীত
- Written by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
West Bengal Weather Forecast: কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/10

Bengal Rain Alert-Cold Wave: জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ ও কাল মনোরম পরিবেশ বাংলায়। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার হবে আকাশ।
advertisement
2/10
Bengal Rain Alert-Cold Wave: শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই, এমনই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব একটু বেশি থাকবে।
advertisement
3/10
Bengal Rain Alert-Cold Wave: মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। বুধ ও বৃহস্পতিবার মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/10
Bengal Rain Alert-Cold Wave: বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
5/10
Bengal Rain Alert-Cold Wave: উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কুয়াশার দাপট চলবে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা।
advertisement
6/10
Bengal Rain Alert-Cold Wave: বিহারে কোল্ড ডে পরিস্থিতি। তার প্রভাব পড়বে সংলগ্ন রাজ্যের জেলাতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কোল্ড ডে পরিস্থিতির মতো আবহাওয়া। ঘন কুয়াশা মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং-এর সমতলে শিলিগুড়িতে।
advertisement
7/10
Bengal Rain Alert-Cold Wave: কলকাতায় বুধবার ও বৃহস্পতিবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হতে পারে সামান্য বৃষ্টি। আজ সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।
advertisement
8/10
Bengal Rain Alert-Cold Wave: রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। সোমবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে হাওয়াবদল। তাপমাত্রা বাড়তে শুরু করবে।
advertisement
9/10
Bengal Rain Alert-Cold Wave: কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে।
advertisement
10/10
Bengal Rain Alert-Cold Wave: বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৮ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস।