TRENDING:

Weather Update West Bengal: থাকবে কুয়াশা, এখনই শীতের আমেজ মিলবে না বাংলায়, জেনে নিন আবহাওয়ার আপডেট

Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তর বা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
advertisement
1/5
থাকবে কুয়াশা, এখনই শীতের আমেজ মিলবে না বাংলায়, জেনে নিন আবহাওয়ার আপডেট
এখনই শীতের আমেজ মিলবে না পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তর বা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। যদিও আগে পারদ-পতনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে থাকতে পারে কুয়াশা। কলকাতার কিছু অংশে কুয়াশা থাকারও পূর্বাভাস রয়েছে।
advertisement
2/5
হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। স্বল্পবৃষ্টির সম্ভাবনা দক্ষিণের উপকূলের জেলায়। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। নতুন করে দিন ও রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা কম রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে।
advertisement
3/5
পশ্চিমের জেলা-সহ কিছু জেলায় হালকা শীতের আমেজ রাতে ও খুব সকালের দিকে থাকবে। আগামী পাঁচ দিন এরকমই আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
4/5
আজ, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল।
advertisement
5/5
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম আগামী চার-পাঁচ দিন। শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামিকাল, বুধবার ও তারপর দিন বৃহস্পতিবার কুয়াশা ও ধোঁয়াশা সকালের দিকে দুই ঘণ্টা থাকবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Update West Bengal: থাকবে কুয়াশা, এখনই শীতের আমেজ মিলবে না বাংলায়, জেনে নিন আবহাওয়ার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল