TRENDING:

Heavy Rain alert| Weather update: কলকাতায় শুরু ঝড়বৃষ্টি! কতদিন চলবে, শিয়রে শমন কোন জেলার! রইল হাওয়া অফিসের হাই অ্যালার্ট

Last Updated:
Heavy Rain alert| Weather update:কলকাতায় ঝড়বৃষ্টি শুরু, প্রলয় সম্ভাবনার কথা জানাল হাওযাঅফিস, রইল হাই অ্যালার্ট।
advertisement
1/6
কলকাতায় শুরু ঝড়বৃষ্টি! কতদিন চলবে, শিয়রে শমন কোন জেলার!  হাই অ্যালার্ট জারি
অক্ষরে মিলল আবহাওয়াবিদদের কথা। রীতিমতো ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে কলকাতায়। আবহবিদদের মতে কলকাতার কাছেই নিম্নচাপের অবস্থান যার জেরে ভাসতে চলেছে বাংলার বেশ কয়েকটি জেলা। জানুন হাওয়া অফিসের দুর্যোগবার্তা-
advertisement
2/6
হাওয়া অফিস বলছে, ঝড়ের পরে বৃষ্টি শুরু হবে। হালকা হাওয়া ও ভারী বৃষ্টি চলবে। ভোররাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল বৃষ্টি হবে কয়েক পশলা। সকালের দিকে কলকাতায়।
advertisement
3/6
হাওয়া অফিস জানাচ্ছে বুধবারে মেঘলা আকাশ থাকবে। হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়।
advertisement
4/6
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমে যাবে। তবে বুধবারও ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
advertisement
5/6
কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া ,হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার। দমকা ৫০ কিমি ঝোড়ো হাওয়া বইবে বেশ কিছু অঞ্চলে।
advertisement
6/6
গুজরাট মহারাষ্ট্র কঙ্কন গোয়া সৌরাষ্ট্র কচ্ছ এবং ঝাড়খন্ডে আগামী দু-তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Heavy Rain alert| Weather update: কলকাতায় শুরু ঝড়বৃষ্টি! কতদিন চলবে, শিয়রে শমন কোন জেলার! রইল হাওয়া অফিসের হাই অ্যালার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল