TRENDING:

Alipore Weather Update: আবারও তাপপ্রবাহ! রাজ্যের কোথায় কোথায় হিটওয়েভ...বৃষ্টিই বা কোথায়? আশার কথা কি শোনাতে পারল আলিপুর?

Last Updated:
ইদে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে, নাকি থাকবে এরকমই প্যাচপ্যাচে গরম? জানাল আলিপুর
advertisement
1/6
আবারও তাপপ্রবাহ! রাজ্যের কোথায় কোথায় হিটওয়েভ...বৃষ্টিই বা কোথায়? যা বলল আলিপুর
সবে মার্চ মাসের ২৯ তারিখ৷ তার মধ্যেই পারদ চড়ছে যেন মে মাঝামাঝি৷ না আছ ঝড়ের আভাস, না একটু বৃষ্টির ছিটেফোঁটা৷ আগামী সপ্তাহের দিনগুলোও কি এমনই হাসফাঁস গরমে কাটবে? কী বলছে আবহাওয়া দফতর?
advertisement
2/6
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৯ মার্চ শনিবার প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ছিল তাপপ্রবাহের পরিস্থিতি৷ আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর৷ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি বেশি।
advertisement
3/6
আজ, শনিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে হিট ওয়েভের সর্তকতা ছিল।
advertisement
4/6
আগামিকাল, শনিবার পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে হিট ওয়েভের সর্তকতা রয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই{
advertisement
5/6
তিনদিন পর তাপমাত্রা কিছুটা কমলেও প্রায় ৩৭ ডিগ্রির মধ্যেই থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস; পশ্চিমের জেলায় ৪০ পেরিয়ে যাবে পারদ। পহেলা এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী তিন চার দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে গরম থেকে আপাতত নিস্তার নেই দক্ষিণবঙ্গে। ইদে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই৷
advertisement
6/6
উত্তরবঙ্গের চার জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে আজ, শনিবার এবং আগামিকাল রবিবার৷ আগামিকাল দার্জিলিং ও কালীমন্দির পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Alipore Weather Update: আবারও তাপপ্রবাহ! রাজ্যের কোথায় কোথায় হিটওয়েভ...বৃষ্টিই বা কোথায়? আশার কথা কি শোনাতে পারল আলিপুর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল