ঝেঁপে নামছে... আকাশ কাঁপিয়ে আট জেলায় তোলপাড় করা বৃষ্টি, দুপুরেই নিকষকালো আঁধার
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল থেকেই অস্বস্তি চরমে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
1/6

আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রাজ্যের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে।
advertisement
2/6
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া জেলায় ঝড়-বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/6
বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস। আলিপুর আবহাওয়া দফতরের কড়া সতর্কবার্তা।
advertisement
4/6
নিম্নচাপ ছত্তিশগড়ে শক্তি হারাচ্ছে। নিম্নচাপের টানে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে অনেকটা দূরে। ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগরে। এর ফলে বঙ্গোপসাগর থেকে পূবালী ও দক্ষিণ পুর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।
advertisement
5/6
দক্ষিণবঙ্গে শুক্রবার সকাল থেকেই অস্বস্তি চরমে। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
6/6
বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের জেলাতে। বাতাসে জলীয় বাষ্প বেশি, তাই বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়বে।