TRENDING:

Weather: অপেক্ষা শেষ, ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! বাদ নেই কলকাতাও, বড় পরিবর্তন আবহাওয়ায়!

Last Updated:
Weather: আগামী ২৪ ঘন্টায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/6
অপেক্ষা শেষ, ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! বাদ নেই কলকাতাও, বড় পরিবর্তন আবহাওয়ায়!
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও বেশি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া। স্বস্তি নিয়ে আসবে বৃষ্টি। রবিবার ৯ জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গ নয়, ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।
advertisement
2/6
আগামী ২৪ ঘন্টায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলে ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
3/6
কলকাতাতেও রবিবার থেকে মঙ্গলবার-এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে।
advertisement
4/6
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪/৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘন্টায় মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/6
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আর সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে। একইসঙ্গে সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
advertisement
6/6
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোম-মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather: অপেক্ষা শেষ, ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! বাদ নেই কলকাতাও, বড় পরিবর্তন আবহাওয়ায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল