TRENDING:

Weather IMD Kolkata Latest Update: উত্তরের দুর্যোগ কাটুক, পুজোয় বৃষ্টি চাই না! ইচ্ছেপূরণ হবে? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Kolkata Latest Update: শুক্রবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হবে। আবহাওয়া দফতরের বড় পূর্বাভাস জাবুন।
advertisement
1/8
উত্তরের দুর্যোগ কাটুক, পুজোয় বৃষ্টি চাই না! ইচ্ছেপূরণ হবে? আবহাওয়ার বড় খবর
বুধবার ভোর থেকে আতঙ্কে ডুবে রয়েছে সিকিম। মেঘভাঙা বৃষ্টিতে লোনাক হ্রদ ফেটে পড়েছে। খরস্রোতা নদীতে হড়পা বান। তিস্তার জলস্তর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
advertisement
2/8
বৃহস্পতিবার বিকেলে কলকাতায় আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় খানিকটা আশার কথা শোনালেন।
advertisement
3/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি সরে যাবে বাংলাদেশের দিকে। ক্রমশ শক্তি হারাবে নিম্নচাপ।
advertisement
4/8
দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে। মূলত ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কিছুটা বীরভূম জেলায়। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/8
শুক্রবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির পরিমাণ কমবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, সোমবার থেকে আরও কমবে বৃষ্টি।
advertisement
6/8
কলকাতায় বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত। শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কার্যত না থাকার সম্ভাবনা।
advertisement
7/8
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
8/8
শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে উত্তরবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather IMD Kolkata Latest Update: উত্তরের দুর্যোগ কাটুক, পুজোয় বৃষ্টি চাই না! ইচ্ছেপূরণ হবে? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল