TRENDING:

Weather Forecast: 'তুফান' তুলবে আবহাওয়া, চারদিক 'তোলপাড়'! আকাশ ফালাফালা করে শিলাবৃষ্টি তিন জেলায়... রবিবার বাংলাজুড়ে কালবৈশাখী

Last Updated:
রবি, সোম এবং বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
1/6
'তুফান' তুলবে আবহাওয়া, চারদিক 'তোলপাড়'! আকাশ ফালাফালা করে শিলাবৃষ্টি তিন জেলায়... রবিবার
অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল বঙ্গের তাপমাত্রা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রভাব রবি ও সোমবার। (Photo: News 18 / File Image )
advertisement
2/6
পশ্চিমের তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। (Photo: News 18 / File Image )
advertisement
3/6
রবি, সোম এবং বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। (Photo: News 18 / File Image )
advertisement
4/6
রবিবার কালবৈশাখীর সতর্কতা জারি থাকবে ছয় জেলায়। হুগলি, পশ্চিম বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। (Photo: News 18 / File Image )
advertisement
5/6
সোমবারেও আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা। তার মধ্যে চার জেলায় সর্তকতা সবচেয়ে বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। (Photo: News 18 / File Image )
advertisement
6/6
রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। (Photo: News 18 / File Image )
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Forecast: 'তুফান' তুলবে আবহাওয়া, চারদিক 'তোলপাড়'! আকাশ ফালাফালা করে শিলাবৃষ্টি তিন জেলায়... রবিবার বাংলাজুড়ে কালবৈশাখী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল