TRENDING:

'শুনছেন মাননীয়া...?' ফেসবুকে ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু, বেহালায় বড় অভিযোগ তুলল বিজেপি!

Last Updated:
Suvendu Adhikari Post: সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকে কড়া বার্তা দিয়ে লেখেন, "আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই...!"
advertisement
1/5
'শুনছেন মাননীয়া...?' ফেসবুকে ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু, বেহালায় বড় অভিযোগ তুলল BJP
ভোটের পারদ চড়ছে বাংলায়। শাসক বিরোধী তরজার মধ্যেই এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বড় অভিযোগ তুলল বিজেপি। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভার ১২২ নম্বর ওয়ার্ডের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথে গত পরশু পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কমপক্ষে ১০টি দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
advertisement
2/5
দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্যের অভিযোগ ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রস কর্মীদের পক্ষ থেকে।
advertisement
3/5
ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মাধ্যমে প্রকাশ করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন - " গণতান্ত্রিক দেশে বিরোধী কণ্ঠস্বরকে এভাবে স্তব্ধ করার অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক।"
advertisement
4/5
শুভেন্দু আরও লেখেন, "আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই দেওয়াল লিখন মুছে দিয়ে মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলা যাবে না, বিজেপির আদর্শ জনগণের মন থেকে সরাতে পারবেন না। জনগণের সমর্থন ও ভালবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি অন্যায়ের জবাব জনগণ দেবে, রাজপথে দেবে, গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেবে।"
advertisement
5/5
সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলকে কড়া বার্তা দিয়ে লেখেন, "আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই দেওয়াল লিখন মুছে দিয়ে মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলা যাবে না, বিজেপির আদর্শ জনগণের মন থেকে সরাতে পারবেন না। জনগণের সমর্থন ও ভালবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রতিটি অন্যায়ের জবাব জনগণ দেবে, রাজপথে দেবে, গণতান্ত্রিক ভাবে ভোটাধিকার প্রয়োগ করে দেবে। পশ্চিমবঙ্গের মাটিতে আপনার সন্ত্রাসের রাজনীতি আর বেশি দিন চলতে দেবো না মাননীয়া।"
বাংলা খবর/ছবি/কলকাতা/
'শুনছেন মাননীয়া...?' ফেসবুকে ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু, বেহালায় বড় অভিযোগ তুলল বিজেপি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল