TRENDING:

Sitrang in Kolkata: আগামী সোম-মঙ্গলের জন্য সম্পূর্ণ বদলে যাবে কলকাতা, সিত্রাং নিয়ে তুমুল সতর্কতা

Last Updated:
Sitrang in Kolkata: সোমবার ও মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে পুরসভাকে। সোম মঙ্গলবার পুর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
advertisement
1/6
আগামী সোম-মঙ্গলের জন্য সম্পূর্ণ বদলে যাবে কলকাতা, সিত্রাং নিয়ে তুমুল সতর্কতা
#কলকাতা: ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে জরুরি বৈঠক কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম, কমিশনার বিনোদ কুমার সহ পুরসভার আধিকারিকরা বসে । সোম ও মঙ্গলবার এই ঘূর্ণিঝড়ের প্রভাব কীভাবে প্রতিরোধ করা যায়, তার রুপরেখা তৈরি করতেই এই বৈঠক। কলকাতা পুরসভায় রাজ্যের বিভিন্ন পৌরসভার সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মেয়র ফিরহাদ হাকিম। ঘূর্ণিঝড়ের সতর্কতা বিষয়ে এই প্রস্তুতি বৈঠক। সেখানেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
2/6
★সোমবার ও মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে পুরসভাকে। সোম মঙ্গলবার পুর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত কমিউনিটি হল খোলা রাখতে হবে, বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়ার জন্য। বিপন্ন মানুষদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করতে হবে।
advertisement
3/6
★বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রেখে পুরসভার সমস্ত বরো অফিসকে প্রস্তুত থাকতে হবে। বিপদজ্জনক বাড়ি খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
4/6
★জল জমে এমন এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। জমা জল দ্রুত সারানোর জন্য পাশাপাশি বিপদজ্জনক বোর্ড এলাকায় লাগানো হবে। প্রতিটি ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারের জন্য প্রয়োজনীয় গাড়ি রাখা হবে।
advertisement
5/6
★বিদ্যুৎ থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে সেই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হবে। মানুষকে সতর্ক করতে প্রয়োজনীয় মাইকিং করতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে। সব পাম্প চালিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিপদজ্জনক বাড়িতে নোটিস দিয়ে সাময়িকভাবে কমিউনিটি হলে বা স্কুলে স্থানান্তরিত করতে হবে।
advertisement
6/6
★লাইটের পোস্ট দেখে নিতে হবে। যেখানে জল জমবে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া। বিদ্যুৎ চুরি নিয়ে সতর্ক থাকতে হবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sitrang in Kolkata: আগামী সোম-মঙ্গলের জন্য সম্পূর্ণ বদলে যাবে কলকাতা, সিত্রাং নিয়ে তুমুল সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল