SIR News: চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে দুই ভাবে! কীভাবে সহজেই নিজের নাম দেখবেন? জানিয়ে দিল কমিশন! প্রহর গুনছে রাজ্যবাসী
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Suman Biswas
Last Updated:
SIR News: কমিশন সূত্রের খবর, তালিকায় নাম কী অবস্থায় রয়েছে ২৮ তারিখ অনলাইন এবং অফলাইনে জানতে পারবেন ভোটাররা।
advertisement
1/8

কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের পর এবার খসড়া তালিকায় মতো চূড়ান্ত ভোটার তালিকাও দুই পদ্ধতি দেখা যাবে। কমিশন সূত্রের খবর, তালিকায় নাম কী অবস্থায় রয়েছে ২৮ তারিখ অনলাইন এবং অফলাইনে জানতে পারবেন ভোটাররা।
advertisement
2/8
১) অনলাইননির্বাচন কমিশন eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসিআই নেট অ্যাপে নাম এবং এপিক নম্বর দিয়ে দেখা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের ওয়েবসাইটেও দেখা যাবে।
advertisement
3/8
২) অফলাইনরাজ্যের সব বিএলও-দের হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলও-র কাছে গিয়ে তালিকায় নাম যাচাই করতে পারবেন। এ ছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি দেবে সিইও দফতর।
advertisement
4/8
জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের হার্ড কপি দেওয়া হবে। তাঁদের কাছে গিয়েও ভোটারেরা জানতে পারবেন, তালিকায় নাম উঠেছে কি না।
advertisement
5/8
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শনিবার, ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়। এর পর ধাপে ধাপে আরও তালিকা আসবে। কমিশন সূত্রে খবর, আপাতত ২৮ ফেব্রুয়ারির তালিকায় সকলের নামই রাখা হবে।
advertisement
6/8
যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ অর্থাৎ ‘বিচারাধীন’ লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’।
advertisement
7/8
বাংলার এসআইআর-এর চূড়ান্ত পর্যায়ে জট তৈরি হয়েছে এই অমীমাংসিত ভোটারদের নিয়েই। কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার এমন ভোটার রয়েছেন। কিন্তু এরা কারা? কমিশন বলছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত অসঙ্গতি রয়েছে কিন্তু যাচাই হয়নি। কিংবা যাচাই হয়েছে কিন্তু পুনর্বিবেচনা প্রয়োজন। এককথায়, যে সকল ভোটারদের এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদেরও চূড়ান্ত তালিকায় জায়গা দেবে কমিশন। কিন্তু অমীমাংসিত হিসাবে। এবং যতদিন না পর্যন্ত সেই ধোঁয়াশার মীমাংসা হচ্ছে, ততদিন তাঁরা ভোট দিতে পারবেন না। যার জেরে বাড়ছে সংশয়।
advertisement
8/8
এ ছাড়া, বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে। বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে।