TRENDING:

SIR in West Bengal WBCS Officers Association: লক্ষ লক্ষ ভোটারের নাম 'বিচারাধীন', ERO/AERO–দের ঘাড়ে দোষ চাপাতেই কড়া জবাব WBCS অ্যাসোসিয়েশনের

Last Updated:
SIR in West Bengal WBCS Officers Association: ‘বিচারাধীন’ জটের দায় ইআরও-এইআরওর ঘাড়ে চাপানো নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব WBCS অফিসার্স অ্যাসোসিয়েশন।
advertisement
1/7
৬০ লক্ষ ভোটারের নাম 'বিচারাধীন', ERO/AERO-র ঘাড়ে দোষ দিতেই কড়া জবাব WBCS অ্যাসোসিয়েশনের
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে ৬০ লক্ষের বেশি ভোটারের নাম 'বিচারাধীন' অর্থাৎ Under Adjudication হিসেবে চিহ্নিত হওয়া নিয়ে।
advertisement
2/7
WBCS অ্যাসোসিয়েশনের এবার কড়া উত্তর রাজ্যের সিইও-কে। CEOWestBengal–এর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিল WBCS অ্যাসোসিয়েশন। ‘Under Adjudication’ চিহ্নিত নাম নিয়ে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি। ERO/AERO–দের ঘাড়ে দোষ চাপানোর অভিযোগ সরাসরি অস্বীকার সংগঠনের।
advertisement
3/7
তাঁদের দাবি, শুনানি, নথি আপলোড ও যুক্তিসম্মত নির্দেশ জারি-- সবই নিয়ম মেনেই হয়েছে। মাইক্রো ও রোল অবজারভারদের আপত্তিতে একাধিক নিষ্পত্তি হওয়া মামলা ফেরত গিয়েছে। ফলে বহু নাম ‘Under Adjudication’ হিসেবে চিহ্নিত হয়েছে বলে ব্যাখ্যা।
advertisement
4/7
দিনরাত পরিশ্রম করা আধিকারিকদের দোষারোপ মনোবল ভেঙে দিচ্ছে, মন্তব্য রাজ্যের WBCS অ্যাসোসিয়েশনের। নির্বাচনী প্রক্রিয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী আধিকারিকদের এভাবে প্রকাশ্যে দোষারোপ করায় তীব্র ক্ষোভ জানিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন।
advertisement
5/7
তাঁদের মতে, এটি কেবল আধিকারিকদের অসম্মানজনক পরিস্থিতিই তৈরি করছে না, বরং নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলছে। কমিশনের নিরপেক্ষতা এবং কার্যপদ্ধতি নিয়ে অফিসারদের এই সরব হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
6/7
'বিচারাধীন' অর্থাৎ Under Adjudication-এর অধীনে থাকা অভিযোগগুলির নিষ্পত্তি করতে ইতিমধ্যেই নয়া পন্থা নিল নির্বাচন কমিশন। যে জেলায় যত বেশি Under Adjudication-এর সংখ্যা বেশি, সেই জেলায় তত বেশি জুডিশিয়াল অফিসার পাঠানো হচ্ছে। উদাহরণ স্বরুপ মুর্শিদাবাদ জেলায় যেহেতু অভিযোগ নিষ্পত্তির সংখ্যা বেশি তাই মুর্শিদাবাদ জেলায় বেশি সংখ্যক জুডিশিয়াল অফিসার পাঠানো হবে।
advertisement
7/7
তেমনই ঝাড়গ্রাম জেলায় কম অভিযোগের নিষ্পত্তি করতে হবে বলে কম সংখক থাকবে জুডিশিয়াল অফিসার। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশনের এই সিদ্ধান্ত। দোলের ছুটির পরই এই সিদ্ধান্ত কার্যকর হবে। দ্রুত অভিযোগের নিষ্পত্তির জন্যই সিদ্ধান্ত বলেই কমিশন সূত্রে খবর। (রিপোর্টার-- সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/কলকাতা/
SIR in West Bengal WBCS Officers Association: লক্ষ লক্ষ ভোটারের নাম 'বিচারাধীন', ERO/AERO–দের ঘাড়ে দোষ চাপাতেই কড়া জবাব WBCS অ্যাসোসিয়েশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল