TRENDING:

SIR in West Bengal: এসআইআর-এর শুনানিতে নথি দেওয়ার পরই কী হবে জানেন! নথি ভুল হলে কার উপর বর্তাবে দায়?

Last Updated:
SIR in West Bengal: অনলাইনে আপলোড করার পর সেটি বৈধ না অবৈধ, তা সার্টিফাই করতে হবে জেলাশাসকদের।
advertisement
1/6
এসআইআর-এর শুনানিতে নথি দেওয়ার পরই কী হবে জানেন! নথি ভুল হলে কার উপর বর্তাবে দায়?
কলকাতা: এসআইআর শুনানি প্রক্রিয়ায় ভোটারদের থেকে জমা পড়া নথি সার্টিফাই করবেন জেলাশাসকরাই। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রত্যেকটি বিধানসভার ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসাররা ভোটারদের থেকে পাওয়া ডকুমেন্ট অনলাইনে আপলোড করে দেবেন।
advertisement
2/6
অনলাইনে আপলোড করার পর সেটি বৈধ না অবৈধ, তা সার্টিফাই করতে হবে জেলাশাসকদের। জেলাশাসকদের সার্টিফাই করার পর আগামী দিনে কোনও গাফিলতি বা অভিযোগ উঠে এলে, তার দায় বর্তাবে জেলাশাসকদের উপরেই। এমনই গাইডলাইন তৈরি করছে নির্বাচন কমিশন।
advertisement
3/6
এদিকে, রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভার হিসাবে থাকবেন ভিন রাজ্যে থাকা সরকারি কর্মচারীরা। রাজ্যের বাইরে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও মাইক্রো অবজার্ভারের দায়িত্বে। রাজ্যের বাইরে থাকেন অথচ কর্মসূত্রে এ রাজ্যে থাকেন, তাদেরও মাইক্রো অবজার্ভার দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
4/6
শুনানি প্রক্রিয়ার জন্য প্রায় ৪ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। আগামী ২৭ তারিখ থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে।
advertisement
5/6
এদিকে, শুনানি প্রক্রিয়া কি ভার্চুয়াল করা যেতে পারে? জাতীয় নির্বাচন কমিশনের থেকে জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। যাদের বানানে সমস্যা রয়েছে বা কিছু প্রযুক্তিগত ভুল রয়েছে, সেগুলি বুথ লেভেল অফিসাররা মুচলেকা দিয়ে সংশোধন করতে পারছেন। লজিক্যাল ডিসক্রিপন্সির ক্ষেত্রে এই সংশোধন করা যাচ্ছে।
advertisement
6/6
কমিশন সূত্রে খবর, যে কোনও সরকারি কাজে তো সাধারণ মানুষকে যেতেই হয় বিডিও, এসডিও বা জেলাশাসকদের অফিসে। সেক্ষেত্রে বাড়ি থেকে দূরে হলেও তো যেতে হয়। তাছাড়া বিডিও, এসডিও বা জেলাশাসকদের অফিসে নিরাপত্তাও থাকে। বাড়ি থেকে দূরে শুনানিকে কেন্দ্র নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে কমিশনের এমনই জবাব।
বাংলা খবর/ছবি/কলকাতা/
SIR in West Bengal: এসআইআর-এর শুনানিতে নথি দেওয়ার পরই কী হবে জানেন! নথি ভুল হলে কার উপর বর্তাবে দায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল