TRENDING:

কাউন্টডাউন শুরু...! ঠিক কখন প্রকাশিত হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা? কীভাবে দেখবেন নিজের নাম? জানাল নির্বাচন কমিশন!

Last Updated:
SIR Final List West Bengal: আর মাত্র কয়েক ঘণ্টা! অবশেষে আজ এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ। নিজের নাম আছে তো? কার্যত দুরুদুরু বক্ষে অপেক্ষা করছেন রাজ্যবাসী। যদিও নির্বাচন কমিশন শুরু থেকেই আশ্বস্ত করেছে। একইসঙ্গে কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়তে দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শুধু চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষা। জেনে নিন কখন আর কী ভাবে দেখতে পাবেন নামের তালিকাটি।
advertisement
1/10
কাউন্টডাউন শুরু! ঠিক কখন প্রকাশিত হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা? কীভাবে দেখবেন নিজের নাম?
অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। বঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে আজ শনিবারই প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। লজিক্যাল ডিস্ক্রিপেন্সি থেকে বৈধ-অবৈধ নথি, সবকিছু নিয়ে গোটা পদ্ধতিতেই নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে আমজনতাকে। বেড়েছে বিভ্রান্তি, বেড়েছে উদ্বেগ।
advertisement
2/10
অবশেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ। তাই কার্যত দুরুদুরু বক্ষে অপেক্ষা করছেন রাজ্যবাসী। তালিকায় নিজের নামটা থাকে কিনা দেখতে উৎকণ্ঠা ছড়িয়েছে গ্রাম থেকে শহরে। যদিও নির্বাচন কমিশন শুরু থেকেই আশ্বস্ত করেছে। একইসঙ্গে কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়তে দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/10
এরইমধ্যে আজ, শনিবার কখন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা? কোথায় কীভাবে তা দেখা যাবে? এনিয়ে হাজার প্রশ্ন রয়েছে সাধারণ নাগরিকদের। শুক্রবার সন্ধ্যায় কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা।
advertisement
4/10
আজ দুপুর ১২ টার পর থেকে অনলাইনে দেখা যাবে কোন কাটেগরিতে আছে আপনার নাম।সকাল থেকেই নির্বাচন কমিশনের দফতরে রয়েছে বাড়তি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীরও বাড়তি নিরাপত্তা থাকবে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই এই বিষয়ে আগাম কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য।
advertisement
5/10
তালিকায় আপনার নাম রয়েছে কি না, দেখা যাবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে। এছাড়া রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে। এখনই বিএলও-দের কাছে তালিকা পাওয়া যাবে না। তবে বিডিও এবং এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। চূড়ান্ত তালিকা থাকবে জেলাশাসকের কার্যালয়েও। ইতিমধ্যে তালিকা ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।
advertisement
6/10
নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ। সেখানে গিয়ে ‘Electoral Roll’ বা সংশ্লিষ্ট বিভাগে ক্লিক করে নাম ও EPIC নম্বর দিয়ে খোঁজ করা যাবে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও পাওয়া যাবে তালিকা।
advertisement
7/10
পাশাপাশি নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ECINET-এ লগ ইন করে নির্দিষ্ট স্থানে নিজের নাম ও EPIC নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য। কারও নাম তোলার আবেদনে সমস্যা থাকলে বা নাম মুছে দেওয়া হয়ে থাকলে, EPIC নম্বর দিলে ‘Deleted’ দেখাবে বলেও জানা গিয়েছে।
advertisement
8/10
যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য রয়েছে অফলাইন ব্যবস্থাও। তালিকার হার্ড কপি পাঠানো হবে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO)-দের কাছে। নিজের বুথে গিয়ে বিএলও-র সঙ্গে যোগাযোগ করলেই সরাসরি তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা দেখে নেওয়া যাবে। তালিকা প্রকাশের পর দ্রুত নিজের নাম মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।
advertisement
9/10
এদিকে কমিশন সূত্রে এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, আপাতত চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ৯ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ খসড়া তালিকায় যে ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৯ লক্ষ। সবমিলিয়ে আপাতত ৬৮ লক্ষ নাম বাতিল।
advertisement
10/10
এছাড়া, ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলায় তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সব নামের পাশে লেখা থাকবে Adjudicated. পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা বেরলে এই নাম যুক্ত হওয়ার সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
কাউন্টডাউন শুরু...! ঠিক কখন প্রকাশিত হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা? কীভাবে দেখবেন নিজের নাম? জানাল নির্বাচন কমিশন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল