TRENDING:

'লিস্ট বেরলে দেশ বিরোধীরা...', এসআইআর-এর তালিকা প্রকাশ নিয়ে বড় আশঙ্কা প্রকাশ সুকান্তর

Last Updated:
Sukanta Majumdar: ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডে শুক্রবার 'গৃহ সম্পর্ক অভিযানে এবং দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেল তাঁকে। একইসঙ্গে আগামিকাল ২৮ ফেব্রুয়ারি এসআইআর এর তালিকা প্রকাশ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement
1/5
'লিস্ট বেরলে দেশ বিরোধীরা...', এসআইআর-এর তালিকা প্রকাশ নিয়ে বড় আশঙ্কা প্রকাশ সুকান্তর
২৮ ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে এসআইআর-এর চূড়ান্ত তালিকা। ভোটার তালিকার নিবিড় সংশোধন শেষে শনিবারই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এরপরে ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি তালিকা। কিন্তু এবার এই তালিকা প্রকাশ নিয়েই বড় আশঙ্কা প্ৰকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
2/5
সুকান্ত মজুমদার বলেন, "লিস্ট বেরোলে দেশ বিরোধীরা গন্ডগোল করার চেষ্টা করবে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলব তার উপযুক্ত ব্যবস্থা নিতে।" এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "নির্বাচন কমিশনের পুরো প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট ভুক্ত তাই আমরা এটা নিয়ে মন্তব্য করব না। নির্বাচন কমিশনকে যা বলার সব সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। ওখানে না ঘুরে বালখিল্যতা না করলেও চলবে।"
advertisement
3/5
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় চলছে গত কয়েকমাস। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থের হাইপ্রোফাইল বৈঠকে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরাসরি তাঁর গ্রেফতারি দাবি জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
4/5
এদিকে, নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও বঙ্গ–বিজেপির শীর্ষ নেতারা ভোট চাইতে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন। সেখানে নানা রকমের প্রতিশ্রুতি দেওয়ার ফাঁকে বিধিসম্মত সতর্কীকরণের মতো জুড়ে দিচ্ছেন, ‘বিজেপি ক্ষমতায় এলেও আপনাদের ভাতা যেমন চলছে, তেমনই চলবে।’
advertisement
5/5
ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডে শুক্রবার 'গৃহ সম্পর্ক অভিযানে এবং দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেল তাঁকে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
'লিস্ট বেরলে দেশ বিরোধীরা...', এসআইআর-এর তালিকা প্রকাশ নিয়ে বড় আশঙ্কা প্রকাশ সুকান্তর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল